অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশ্বনেতা হয়ে উঠা, পূর্বখ্যাতি, বিচক্ষণ পদক্ষেপ গ্রহণের কারণে বাংলাদেশের বহিঃরাজনৈতিক ও অভ্যন্তরীণ আর্থসামাজিক উন্নয়নের ধারা দৃশ্যমান, যদিও উপদেষ্টামন্ডলীর অনেক সদস্য প্রশ্নবিদ্ধ। জনগণের জীবনমানের আপাত উন্নতি ঘটলেও অনেক পদক্ষেপই জনগণের অনুকুলে নেয়নি এই সরকার। বিশেষত জুলাই আন্দোলন পরবর্তী মূল লক্ষ্যের বেশিরভাগই বাস্তবায়িত হয়নি। দেশের অন্যতম প্রধান দলগুলো দ্রুত নির্বাচনের দাবী করলেও সাধারণ জনতার অনেকেই ড. ইউনুসের সরকারের মেয়াদকালবর্ধনের পক্ষে।